সীড সাইকেলিং কি?

Seed Cycling একটি প্রাকৃতিক চিকিৎসা যা মানবদেহের ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। মেনস্ট্রুয়াল সাইকেল এর প্রথমার্ধে (১-১৪ দিন) তিসি বীজ (flaxseed) ও কুমড়ো বীজ (pumpkin seed) এবং শেষার্ধে (১৫-২৮ দিন) সূর্যমুখী বীজ (sunflower seed) ও তিল (sesame) খাওয়ার মাধ্যমে Seed Cycling সম্পন্ন হবে।

Hormonal Imbalance

চিকিত্‍সাশাস্ত্রে,হরমোনের ভারসাম্যহীনতাকে ( Hormonal Imbalance) নীরব ঘাতকও বলা হয়। হরমোনের গণ্ডগোলের জেরে মহিলাদের শরীরে (Womens Health) নানা ধরনের সমস্যা তৈরি হয়। অনেক সময় শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণে খিটখিটে ভাব ও মেজাজের পরিবর্তনও দেখা যায় মহিলাদের মধ্যে। ৪০ থেকে ৫০ বছর বয়সে, মহিলাদের প্রকৃতির পরিবর্তনও শুরু হয়। আজকের দিনে অস্বাস্থ্যকর জীবনধারার কারণে, ২০ থেকে ৩০ বছর বয়সী মহিলাদের মধ্যে মেজাজের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। শুধুমাত্র হরমোনের ভারসাম্যহীনতার কারণে এই ধরনের সমস্যা ঘটে। ব্যস্ত জীবন ও পরিবর্তিত জীবনযাত্রার কারণে মহিলারা ডায়েট (Diet) মেনে খাদ্যাভ্যাসের সঙ্গে সংযুক্ত হতে পারছেন না। দৈনন্দিন রুটিনও ব্যাহত হয় তাতে। অস্বাস্থ্যকর খাবার, দূষণের, ব্যায়াম না করার কারণে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়।

কারা এটা করতে পারবেন?

ঘন ঘন মেজাজ পরিবর্তন – দ্রুত চুল পড়া – অনিদ্রা, ওজন বৃদ্ধি, অনিয়মিত পিরিয়ড ও পিরিয়ড নিয়ে নানা সমস্যা সৃষ্টি – মুখে অবাঞ্ছিত চুল বা ব্রণ কোন কোন হরমোনের কারণে মেয়েদের পিরিয়ডের সমস্যা হয় ট্রাইওডোথাইরোনিন ও থাইরক্সিন এই দুই হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের উৎপাদনকে প্রভাবিত করে। অন্যদিকে, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন মাসিক চক্রের উপর প্রভাব ফেলে। তাই যখনই থাইরয়েড হরমোনগুলো সঠিকভাবে কাজ করে না, তখনই গণ্ডগোল দেখা যায় পিরিয়ডেও। ওষুধ ছাড়াই হরমোনের ভারসাম্যহীনতা রোধ করবেন কীভাবে উপরের লক্ষণগুলির মধ্যে যদি আপনার শরীরে দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তবে ওষুধের উপর নির্ভর করার আগে বেশ কিছু নিয়ম মেনে চলতে পারেন। বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শও নিতে হবে। হরমোনের ভারসাম্যহীনতা এড়াতে আপনি কী খাচ্ছেন তা জানা খুবই গুরুত্বপূর্ণ। ডায়েটে কোন জিনিসগুলি অন্তর্ভুক্ত করা উচিত .

সীড সাইক্লিং এর জন্য চার ধরনের সীডস প্রয়োজন-

ফ্ল্যাক্স সিড

এতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড এবং লিগনান্স যা শরিরকে অতিরিক্ত ইস্ট্রোজেন তৈরি তে বাধা দেয়।

পাম্পকিন সিড

এতে আছে ওমেগা ৬ ফ্যাটি এসিড এবং জিংক যা ইমিউন সিস্টেম বাড়ানোর পাশাপাশি হরমোন রিপ্রোডাকশন কে নিয়ন্ত্রণ করে।

সিসেম সিড

এতে আছে ওমেগা ৬ ফ্যাটি এসিড এবং ভিটামিন ই যা ফার্টিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ।

সানফ্লাওয়ার সিড

এতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড এবং লিগনান্স যা এন্টি ইস্ট্রোজেনিক হিসেবে কাজ করে।

খাওয়ার নিয়ম

মেনস্ট্রুয়াল সাইকেলে আছে দুইটি ফেজ-

১. ফলিকুলার ফেজ (১-১৪ দিন)

এই ফেজে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি করতে প্রতিদিন নিয়মিত এক টেবিল চামচ তিসি ও এক টেবিল চামচ কুমড়ো বীজ গুঁড়ো করে খেতে হবে।

২. ল্যুটেয়াল ফেজ (১৫-২৮ দিন)

এই ফেজে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করতে প্রতিদিন নিয়মিত এক টেবিল চামচ তিল ও সূর্যমুখী বীজ গুঁড়ো করে খেতে হবে।

**যাদের থাইরয়েড এর সমস্যা আছে তারা অবশ্যই সানফ্লাওয়ার সীডস বাদ দিয়ে খাবেন।**

অর্ডার করতে নিচের ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন ।

Billing details

Bangladesh

Shipping

Your order

Product Subtotal
Sample product  × 1 ৳ 1,000.00
Subtotal ৳ 1,000.00
Shipping
Total ৳ 1,060.00
  • Pay with cash upon delivery.